সাংবাদিকদের সুরক্ষা পোষাক দিলেন এমপি মান্নান
কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান কমলনগর ও রামগতির সাংবাদিকদের সুরক্ষায় পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে প্রেসক্লাবে উপস্থিত হয়ে এমপি’র পক্ষে সাংবাদিকদের পিপিই দিয়েছেন বিকল্পধারা ও যুবধারার নেতারা । সাংবাদিকদের পক্ষে গ্রহণ করেন কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল।এরআগে দুপুরে রামগতির সাংবাদিকের পিপিই দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিকল্পধারার সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মিয়া ও বিকল্প যুবধারা নেতা মো. মাহফুজুর রহমান, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সানা উল্লাহ সানু, কোষাধ্যক্ষ মো. আমজাদ হোসেন, রিপোর্টাস ক্লাবের কোষাধ্যক্ষ এআই তারেক, দপ্তর সম্পাদক মো. ফয়েজ আহাম্মদ, আওয়ামীলীগ নেতা এসএম মানিক ও যুবধারা নেতা রিপন প্রমুখ।
উপজেলা বিকল্পধারার সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মিয়া বলেন, প্রতি মুহূর্তে সাংবাদিকরা ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্থানীয় সংসদ সদস্য ব্যক্তিগতভাবে রামগতি ও কমলনগরের সাংবাদিকদের জন্য পিপিই দিয়েছেন।পর্যায়ক্রমে আরও দেওয়া হবে বলে জানান তিনি।