চররুহিতায় সৌদি প্রবাসীর সহায়তায় ত্রাণ বিতরণ
করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরসহ সারাদেশের মানুষ সঙ্গরোধে রয়েছে। দিনমজুর ও মধ্যবিত্তদের উপার্জন বন্ধ। খাবারের জন্য যারা কারো কাছে সহযোগীতা চাইতে পারে না। এরকম মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে সৌদি প্রবাসী এজাজ উদ্দিন শামিম।
রবিবার (১২ এপ্রিল) লক্ষ্মীপুরে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বিভিন্ন এলাকার তিন শতাধিক দিনমজুরের বাড়িতে গিয়ে খাবার পোঁছে দেয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন,ইমতিয়াজ আহমেদ শরীফ, নজরুল ইসলাম সবুজ,রুবেল মাহমুদ, ওসমান গনি পারুকসহ প্রমুখ।
আয়োজকরা জানান, যুবলীগ নেতা বর্তমান সৌদি প্রভাসি এজাজ উদ্দিন শামিম দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। এর আগেও তিনি পাঁচশত পরিবারের মধ্যে খাদ্র সামগ্রী বিতরণ করেন। এতে একটি পরিবারের ৭ দিনের চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলু রয়েছে।
জানতে চাইলে সৌদি প্রবাসী এজাজ উদ্দিন শামিম বলেন, করোনা নামক মহামারী তে সংকটময় সময় অসহায় মানুষের পাশে দাঁড়াছি। আসা রাখি সকল বৃওবান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অসহায় মানুষের পাশে দাঁড়াবে।