করোনায় মারা গেলেন প্রিন্স গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান
প্রিন্স গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান মো. তাসলিম আক্তার প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক বিষয়টি নিশ্চিত করে জানান, তাসলিম আক্তারের জানাজা এবং দাফন-কাফন সরকারি নিয়মে করা হবে।
প্রসঙ্গত, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে একজনের মৃত্যু এবং ১১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৩০ জনে।