লক্ষ্মীপুরে আ. লীগের সম্পাদক এডভোকেট নয়নের পিতার ইন্তেকাল

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২০ ১১:৫২ অপরাহ্ণ

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের পিতা মাষ্টার সুলতান আহম্মেদ চৌধুরী আর  বেঁচে নেই। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নলিলাহে … রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন জানান, মরহুম সুলতান আহম্মেদ মাষ্টার দীর্ঘদিন থেকে অসুস্থ্য ছিলেন। মঙ্গলবার বাদ যোহর লক্ষীপুর বালিকা বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে বেলা আড়াইটা মরহুমের নিজ গ্রাম চরমন্ডলে আরো একটি জানাজার পর  সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে মরুহুমের মৃত্যুতে তাৎক্ষণিক শোক প্রকাশ করেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী একে এম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলাল, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন