টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ মার্চ, ২০২০ ২:১৭ অপরাহ্ণ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ওয়ান্ডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এ মাঠে এটি দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে এ মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ। সেটি ছিল এ মাঠের প্রথম অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচ। সে ম্যাচে ৮ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ।

আর প্রায় ৭ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছেন মাশরাফি বিন মর্তুজা। সর্বশেষ বিশ্বকাপে খেলেছেন এ ক্রিকেটার। আজ রঙিণ পোষাকে সাত মাস পর জিম্বাবুইয়ান অধিনায়ক চামু চিবাবার সঙ্গে টস করতে নামেন মাশরাফি।

বাংলাদেশের ১৫ সদস্যের দল:

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মো. মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হেসেন, নাঈম শেখ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদি হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ের ১৫ সদস্যের দল:

চামু চিবাবা (অধিনায়ক), শন উইলিয়ামস, তিনাশি কামুনহুকামুয়ে, ওয়েসলি মাধেভেরে, ক্রিস্টোফার পোফু, টিনোটেন্ডা মুতোমবোদজি, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), এইন্সলে এনদলোভু, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড তিরিপানো, চার্লটন শুমা, টিমিসেন মারুমা, সিকান্দার রাজা, ক্রেগ আরভিন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন