লক্ষ্মীপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ শহীদ উদ্দিনের বিদায়
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শহীদ উদ্দিনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কলেজ শিক্ষক পরিষদের কক্ষে এ আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল করিম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মোজহারুল হক, অধ্যাপক বিপ্লব কুমার সাহা, সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন, মো. সাইফুল ইসলাম ও সহকারী অধ্যাপক মাহবুবে এলাহি সানি প্রমুখ।

এসময় বিদায়ী উপাধ্যক্ষকে কলেজে কর্মরত কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বুধবার (২৯ জানুয়ারি) প্রফেসর শহীদ উদ্দিনের শেষ কর্ম দিবস ছিলো।