নৌকায় ভোট দিতে ঢাকাস্থ লক্ষ্মীপুরবাসীকে চেয়ারম্যান টিপুর আহবান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২০ ৬:১২ অপরাহ্ণ

বরাবর
রাজধানী ঢাকায় বসবাসরত সম্মানিত লক্ষীপুর জেলা বাসী।
বিষয়ঃ- আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ভোট প্রদানের জন্যে আবেদন।

প্রিয় লক্ষীপুর জেলাবাসী
আপনারা যারা ব্যবসা বানিজ্য, চাকুরী ও জীবিকার তাগীদে রাজধানী ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দীর্ঘদিন যাবত বসবাস করছেন। এবং যারা কোন না কোন প্রয়োজনে সেখানে ভোটার হিসেবে আছেন।


সে সকল ভোটার ভাই এবং বোনদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিনীত অনুরোধে থাকবে, আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার মনোনীত অত্যন্ত স্নেহধন্য দক্ষীনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তরে জনাব আতিকুল ইসলামকে আপনার মুল্যবান ভোট প্রদানের জন্যে আমি লক্ষীপুরবাসির পক্ষ থেকে আপনাদের নিকট আহবান করছি।

মনে রাখতে হবে এই নির্বাচন শুধু যাকে তাকে ভোট দিলে চলবে এমন নির্বাচন নয় এর কারন উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র জনাব আনিসুল হককে জননেত্রী যেভাবে মনোনয়ন দিয়ে আপনাদের সেবা প্রদানের যে সুযোগ তিনি তৈরি করে দিয়েছিলেন ঠিক একইভাবে এবারো জননেত্রীর অত্যন্ত প্রিয় স্নেহবাজন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিন সিটি করপোরেশনে এবং জনাব আতিকুল ইসলাম উত্তর সিটি করপোরেশনে এমন আধূনিক ও যুগোপযোগী কাজের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন অব্যাহত রাখবেন।


এই নির্বাচন বর্তমান সরকারের ঢাকা সিটি কর্পোরেশনে যেই কাজ বর্তমানে চলমান রয়েছে তার ধারাবাহিকতার রক্ষার নির্বাচন।


এই নির্বাচন আগামী দিনে বাংলাদেশ কে একটি উন্নয়নশীল দেশে রুপান্তরিত করার নির্বাচন।
এই নির্বাচন ঢাকা শহরকে আধুনিক বিশ্বের বিভিন্ন উন্নত শহর গুলোর আদলে আধুনিক ও যুগোপযোগী একটি সিটি কর্পোরেশন উপহার দেওয়ার নির্বাচন।

তাই আপনার শহর কে সুন্দর ভাবে গড়ে তোলার লক্ষে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের মেয়র পদপ্রার্থী জনাব আতিকুল ইসলাম ঢাকা উওর সিটি কর্পোরেশন এবং জনাব ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কে সিটি নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন


এবং আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার সুযোগ দিন।

পাশাপাশি আমি আহবান জানাবো নোয়াখালী, ফেনী ও কুমিল্লার ভোটারবৃন্দ তথা বৃহত্তর নোয়াখালীর সর্বস্তরের জনগনের প্রতি আসন্ন ১ ফেব্রুয়ারী ২০২০ সালের ঢাকা দক্ষিন ও উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীদের পাশে থেকে সর্বাত্বক সহোযোগিতা করবেন।

অনুরোধক্রমে।
এ কে এম সালাহ্ উদিন টিপু
চেয়ারম্যান, লক্ষীপুর সদর উপজেলা পরিষদ।
সভাপতি, লক্ষীপুর জেলা যুবলীগ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন