লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষকে সাংবাদিক সমিতির শুভেচ্ছা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২০ ৪:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সরকারি কলেজের নতুন অধ্যক্ষ মোহাম্মদ মাহাবুবুল করিমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে অধ্যক্ষের কার্যালয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির (লসকসাস) সদস্যরা এ শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি হাসান মাহমুদ শাকিল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন আপ্র, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন। এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৩ জানুয়ারি লক্ষ্মীপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন কমিটি গঠন করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন