কমলনগরে শতাধিক শীতার্তরা পেলেন উপজেলা চেয়ারম্যানের কম্বল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০১৯ ৯:২৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের কমলনগরে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজারে রিক্সা চালক ও পথচারীসহ শতাধিক শীতার্তদের এসব কম্বল দেয়া হয়।

উপজেলা চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পি ও তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ রতনের উদ্যোগে বাজারের রিক্সা চালকদের হাতে কম্বল তুলে দেয়া হয়।


কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পি বলেন, উপজেলার প্রত্যেক বাজারে দেখে দেখে অসহায় ব্যক্তিদের কম্বল দেয়া হবে। কমলনগর উপকূলীয় অঞ্চল হওয়ায় এখানে অসহায় ও শীতার্তদের সংখ্যা বেশি। এজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও প্রভাবশালীদেরকে অসহায়দের পাশে থাকার আহবান জানান এ চেয়ারম্যান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন