হায়দারগঞ্জের মাহফিলে ৫লক্ষ মুসল্লির আগমন, প্রত্যাশা আয়োজক কমিটির

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০১৯ ৮:২৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ আওলাদে রাসুল (সা.) ছাইয়্যেদ তাহের আহমাদ জাবেরী আল মাদানী (রাঃ)র মাহফিলে ৫ লক্ষ মুসল্লি আগমন করবে বলে প্রত্যাশা করছেন আয়োজক কমিটি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর)বিকেলে উপজেলার তাহেরীয়া রচিমুদ্দিন ঈদগাহ্ ময়দানে থেকে শুরু হয়ে চলবে রবিবার (২৯ ডিসেম্বর)  পর্যন্ত। ওইদিন ভোর ৬টায় আখেরী মোনাজাতের মাধ্য দিয়ে সম্পন্ন হবে এ মাহফিল।

চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল (সা.) ছাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানীর সভাপতিত্বে প্রথম দিবসে মাওলানা আব্দুল্লা আল আমিন, দ্বিতীয় দিবসে সাদিকুর রহমান আযহারী,তৃতীয় দিবসে মাওলানা মুফতি আমির হামজা,চতুর্থ দিবসে মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী ও পঞ্চম দিবসে মাওলানা ড.মিজানুর রহমান আজহারীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা দেশ বরোন্য উলামায়ে কেরাম, পীর মাশায়েখ ও বুজুর্গানে দ্বীনগন তাশরিফ আনবেন।

এছাড়াও  মিশর, ভারত, সৌদি ও তুরস্ক থেকে আগত কারীগন কোরআন তেলাওয়াত করবেন । সূর সম্রাট শিপ্লী মশিউর রহমান ও শাহাব উদ্দিন সিহাবসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীগন হামদে বারী তায়ালা ও নাতে রাসুল পরিবেশন করবেন ।

জানা যায়, মাহফিলকে কেন্দ্র করে প্রায় শতাধিক লোক বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিরতিহীনভাবে মাঠ প্রস্তুতসহ মেহমানদের জন্য কামরা, টয়লেট, পানির লাইন, লাইট ও শব্দ যন্ত্র স্থাপনের কাজ সম্পন্ন করেছেন । মাহফিলের গেটে প্রায় ২ হাজার তাবুর জন্য সাড়ে ৪ হাজার বাঁশ ব্যবহার করা হয়েছে।

এ দিকে রায়পুর পল্লী বিদ্যুৎ বিভাগ এ মাহফিলকে সাধুবাধ জানিয়ে ৫ দিনের এ আয়োজনে মাঠে অস্থায়ী বিদ্যুৎ স্থাপন করেছেন। রায়পুর থানার অফিসার ইনচার্জ তুতা মিয়া জানান, এ মাহফিলে যেন কোন ধরণের বিশৃংঙ্খলা না হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন