লক্ষ্মীপুরে কেক কেটে শেখ রাসেলের জন্মদিনে উদযাপন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০১৯ ১:১১ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে এ আয়োজন করা হয়। কমলনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা মহসিনের আয়োজনে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সহ-সভাপতি শামীম আহম্মেদ, কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম খোকন, সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীরসহ দলীয় নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা শেখ রাসেলের জন্য আত্যার প্রশান্তি কামনা করেন। তারা বলেন, শিশু রাসেলকে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধু পরিবারের শেষ প্রদীপ নিশেষ করতে চেয়েছিল।

শিশুপুত্র শেখ রাসেল তার নিষ্পাপ প্রাণ উৎসর্গ করে বঙ্গবন্ধুর অনুসারীদের মধ্যে যে দীপ শিখা জ্বালিয়ে গেছেন, তা আজ লাখো কোটি রাসেল অনুসারীদের মাঝে ছড়িয়ে আছে।

১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। মৃত্যুর আগে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন