হোসেন হায়দার নির্লোভ থেকে দায়িত্ব পালন করেছেন-আবু তাহের
লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমীর প্রাক্তন প্রধান শিক্ষক হোসেন হায়দারের বিদায় সংবর্ধনা ও নবাগত প্রধান শিক্ষক আওলাদ হোসেনকে বরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে একাডেমী হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একাডেমী পরিচালনা কমিটির সদস্য এডভোকেট আবুল বাসারের সভাপতিত্বে প্রধানি অতিথি ছিলেন লক্ষ্মীপর পৌরসভার মেয়র আবু তাহের, বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যা।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যা, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু প্রমুখ।
পৌরসভার মেয়র আবু তাহের বলেন , প্রধান শিক্ষক হোসেন হায়দার ভুঁইয়ার বর্ণাঢ্য কর্মজীবনে আজীবন নির্লোভ, সৎ থেকে তিনি তার দায়িত্ব পালন করেছেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি বিদ্যালয়টির উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন।

বিদ্যালয়টির প্রতিষ্ঠা হয় শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে। বিদ্যালয়টির উন্নয়নে বিদায়ী প্রধান শিক্ষক তার সারাজীবন ব্যয় করেছেন, নবাগত প্রধান শিক্ষক তার পদাঙ্ক অনুসরণ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা করেন তারা।
অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষককে বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শুভাকাঙ্ক্ষী ও ছাত্র-ছাতত্রীদের পক্ষে উপহার সামগ্রী দেয়া হয়।