‘সামাজিক দৃষ্টিভঙ্গিই নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান বাঁধা’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০১৯ ৫:০৮ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। শনিবার দুপুরে হায়দরগঞ্জ তাহেরিয়া আর.এম কামিল মাদ্রাসা মিলনায়তনে ৪র্থ আন্ত: স্কুল, কলেজ ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল হয়।

রায়পুর ক্লাব এ প্রাতযোগিতার আয়োজন করে। উপজেলার ৫টি সরকারী ও বেসরকারি কলেজ এবং ১২টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ‘সামাজিক দৃষ্টিভঙ্গিই নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান বাঁধা’ এ বিষয়ে সেমিফাইনালে হায়দরগঞ্জ কামিল মাদ্রাসাকে পরাজিত করে হায়দরগঞ্জ মডেল স্কুল ফাইনালে উন্নিত হয়। অপর সেমিফাইনালে রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমীকে পরাজিত করে রাখালিয়া উচ্চ বিদ্যালয় আগামী ১১ সেপ্টেম্বর ফাইনালে হায়দরগঞ্জ মডেল স্কুলের মোকাবেলা করবে। বিতর্ক অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন সাংবাদিক ও শিক্ষক মোঃ মোস্তফা কামাল।

রায়পুর ক্লাবের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হায়দরগঞ্জ তাহেরিয়া আর.এম. কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাও: আব্দুল আজিজ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, মাও: সাইয়্যেদ মোঃ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবেরী।

বিতর্ক অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন, লক্ষ্মীপুর ডিবেট এসোসিয়েশনের সহ-সভাপতি সাবেক বিতার্কিক আজিজুর রহমান খান বুলবুল, দৈনিক কালের কন্ঠের লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েস, সাবেক বিতার্কিক আবু ছালেহ আফনান।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, সাবেক বিতার্কিক ও স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন