অভিনন্দন: এডভোকেট নয়ন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ আগস্ট, ২০১৯ ১২:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ১ম সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংগঠনের নেতারা। নয়ন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সোমবার (৫ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে তাকে অভিনন্দন জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা যুবলীগের সাবেক আহবায়ক সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলসহ ছাত্রলীগের নেতারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন