রামগতিতে উপ-নির্বাচনে নারী ভোটারের উপস্থিতি বেশি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ জুলাই, ২০১৯ ১১:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতির বড়খেরী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। বৃহস্পতিববার (২৫ জুলাই) সকাল ৯টায় ভোট গ্রহণকালে এ দৃশ্য দেখা গেছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এছাড়াও লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর, কমলনগর উপজেলার চরলরেঞ্চ ও রামগতির বড়খেরী ইউনিয়ন উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট নিতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে তৎপর রয়েছে।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের চারটি ইউনিয়নে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। এরমধ্যে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী না থাকায়  রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. নাছির খান বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পথে। তবে সদর উপজেলার উত্তর জয়পুর, কমলনগরের চরলরেঞ্চ ও রামগতির বড়খেরী ইউনিয়নের ভোটগ্রহণ চলছে।

প্রসঙ্গত: উপজেলা পরিষদ নির্বাচনে দু’জন চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এবং দু’জনের মৃত্যুর কারণে ওই চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন