চেয়ারম্যান টিপুর জন্মদিনে এতিমখানায় মিলাদ ও দোয়া

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ জুলাই, ২০১৯ ৯:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপুর জন্মদিনে এতিমখানায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। তিনি লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি।


সোমবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার জকসিন আশ্ররাফুল উলুম ইসলামীয়া নুরানী মাদ্রাসা ও এতিম খানার ছাত্রদের নিয়ে দোয়া করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গাখাঁ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহজাহান ভূঁইয়া, জেলা যুবলীগের সদস্য শেখ হারুনসহ আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন