রায়পুরে যুবতির রহস্যজনক মৃত্যু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ জুলাই, ২০১৯ ৮:২৬ অপরাহ্ণ
ফাইল ছবি

রায়পুর প্রতিনিধি: লক্ষীপুরের রায়পুরে নিজ বাড়িতে এক যুবতির রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার চর আবাবিল গ্রাম থেকে ওই যুবতির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবতির নাম সুমি আক্তার (২০) । সুমি উপজেলার চর আবাবিল গ্রামের রহিম আলী দেওয়ান এর মেয়ে। 

নিহত সুমি আক্তারের মা জানায়, প্রতিদিনের ন্যায় আমি ও আমার স্বামী কাজে বের হই। ঘরে মেয়েকে একা রেখে যাই। কাজ সেরে যথারীতি রাতে বাড়িতে এসে দেখি ঘরে তালা মারা। মেয়েকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে দেখি মেয়ের গলায় গামছা পেঁচানো। নাকে মুখে রক্ত। পরে চিৎকার চেঁচামেচির পর প্রতিবেশীরা ছুটে আসলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে জানতে চাইলে হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ বেলায়েত হোসেন বলেন, এটা হত্যা না আত্মহত্যা তা এই মুহূর্তে কিছুই বলতে পারব না । ময়না তদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি কি হত্যা, নাকি আত্মহত্যা। 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন