রায়পুরে অস্ত্র-গুলিসহ ইয়াবা ব্যবসায়ী আটক
রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ১টি পাইপগান, ১টি দেশীয় তৈরী এলজি, ৪টি কার্তুজ, ৮টি ককটেল ও ২২পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. হাসান ওরফে ডাকাত হাসানকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ জুলাই) বিকেলে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ি থানার পরিদর্শক মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হাসান উপজেলার দক্ষিণ উদমারা ইউনিয়নের উদমারা গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুজিবুর রহমান ২২ পিস ইয়াবাসহ হাসানকে আটক করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হাসানের কাছে অস্ত্র আছে বলে পুলিশর কাছে স্বিকার করেন।
পরে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ি থানার পরিদর্শক মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। হাসানের স্বীকারোক্তি অনুযায়ী এসময় পুলিশ উদমারা গ্রামের একটি পরিত্যাক্ত এলাকার বালুর বস্তার ভেতর থেকে ১টি পাইপগান, ১টি এলজি, ৪পিস কার্তুজ, ৮পিস ককটেল উদ্ধার করেন।
এসময় উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শহীদ উল্যাহ বি.এস.সি, দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন বেপারী ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ বাদী হয়ে হাসানের বিরুদ্ধে রায়পুর থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন। হাসানের বিরুদ্ধে রায়পুর থানায় চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোতা মিয়া বলেন, হাসান পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। সে চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। মাদক ও অস্ত্র আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হবে। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান সবসময় অব্যাহত থাকবে।