লক্ষ্মীপুরে রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত যুবপ্রধান খোকন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০১৯ ৯:১১ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত যুবপ্রধানের দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল আউয়াল খোকন।

সোমবার (১৫ এপ্রিল) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট লক্ষ্মীপুর ইউনিটের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ ইউনিটের যুব কার্যকরী কমিটির মেয়াদ চলতি বছরের ১৪ এপ্রিল শেষ হয়। পরর্বতী যুব কার্যকরী কমিটি পূর্নাঙ্গ না হওয়া পর্যন্ত উপ-যুব প্রধান-১ আব্দুল আউয়াল খোকন ভারপ্রাপ্ত যুবপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবে বলে সিদ্ধান্ত হয়।


খোকন লক্ষ্মীপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন