অভিনন্দন: সালাহ্ উদ্দিন টিপু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ মার্চ, ২০১৯ ৫:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের ৫টি উপজেলা পরিষদের নির্বাচনের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার রাতে সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা নির্বাচিতদের নাম ঘোষণা করেন।


সদর উপজেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী একেএম সালাহ উদ্দিন টিপু (দোয়াত কলম) ৫১ হাজার ১২০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেম চৌধুরী (নৌকা) ৩৭ হাজার ৩৪৭ ভোট পেয়েছেন।


টিপু জেলা যুবলীগের সদস্য ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র এমএ তাহেরের ছেলে।


তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অনলাইন নিউজ পোর্টাল মোহনানিউজের সংশ্লিষ্টদের পক্ষ থেকে অভিনন্দন। সদর উপজেলাবাসীর বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবেন বলে প্রত্যাশাও করছেন তারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন