কমলনগরে চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় প্রার্থী রেবেকা মহসীন চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রেবেকা মহসীনকে চূড়ান্ত করেছেন কেন্দ্রিয় আওয়ামী লীগ। তিনি কমলনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ১৪ দলীয় জোটের সন্ত্রাস জঙ্গীবাদ-নির্মূল কমিটির উপজেলা শাখার সহ-সভাপতি।
মঙ্গলবার দুপুরে সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগসহ দলীয় নেতারা।
এরআগে ২৫ ফেব্রুয়ারি রাতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত একপত্রে তাকে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন। এদিকে রেবেকা মহসীনকে দলীয়ভাবে মনোনিত করায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
জানতে চাইলে রেবেকা মহসীন বলেন, আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয়ভাবে মনোনিত করেছেন। কমলনগরের মানুষের সেবা করার জন্য আমি চেয়ারম্যান পদে প্রার্থী। দলীয়সহ সর্বস্তরের জনগণ আমাকে ভোটে নির্বাচিত করবেন বলে আমার বিশ্বাস।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, প্রথমদিকে একেএম নুরুল আমিন মাস্টারকে দলীয় মনোনয়ন দিলেও পরবর্তিতে রেবেকা মহসীনকে দলীয়ভাবে মনোনিত করেন।