উপজেলা চেয়ারম্যান পদে সুমনের মনোনয়নপত্র সংগ্রহ
রায়পুর প্রতিনিধি: রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোঃ মঞ্জুর হোসেন সুমন। তিনি লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের আহ্বায়ক।
গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ মঞ্জুর হোসেন সুমন , তরুণ প্রজন্মের একজন প্রার্থী হিসেবে আমি সরকারের বাহক হয়ে জনগনের জন্য কাজ করতে চাই। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমাকে দলীয় মনোনয়ন দেয়া হলে রায়পুর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করার চেষ্টা করবো। এজন্য তিনি সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করছেন।