লক্ষ্মীপুরে টিপুর সাথে চেয়ারম্যান প্রার্থী ৮জন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০১৯ ৭:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন ৯ প্রার্থী। উপজেলার বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপুর সাথে দলীয় সমর্থন পেতে লড়ছেন ৮জন। তারা হলেন, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চৌধুরী, পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বকুল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য শামছুল ইসলাম পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শেখ জামান রিপন, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন বাবর, দেলোয়ার হোসেন ও মোহাম্মদ রাছেল।

বৃহস্পতিবার (৩১জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্টেডিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় দলের সিদ্ধান্ত মেনে নেয়ার শপথ নেন ৯ চেয়ারম্যান প্রার্থী।

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।

সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিজন বিহারী ঘোষের সভাপতিত্বে এসময় উপস্থিত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, বিগত দিনে রাজনীতি করতে গিয়ে অনেকেই ত্যাগ শিকার করেছেন। দলের দুর্দিনের নেতাকর্মীদের পাশে ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতার এমন ৩ জনের নাম জন্য কেন্দ্রে পাঠানো হবে। দল যাকেই মনোনয়ন দেবে সবাই ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন