লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০১৮ ২:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে ৪৭তম মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করা হয়। সকাল ৬টা ৪৫মিনিটে শহরের বাগবাড়িস্থ গণকবরে পুষ্পার্ঘ অর্পন শেষে শহীদদের রুহের মাঘফেরাত কামনায় মোনাজাত করা হয়।

এসময় পুষ্পার্ঘ অর্পন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জাকিয়া সৃজনি শিউলি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।

 

এছাড়াও জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতারা পুষ্পার্ঘ অর্পন করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন