লক্ষ্মীপুরে জেল হত্যা দিবসে আ’লীগের আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুরে জেল হত্যা দিবসে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩নভেম্বর) বিকেলে পৌর আ’লীগের আয়োজনে জেলা আ’লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক সভাপতি এমএ আলাউদ্দিন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড.নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক এড.রাসেল মাহমুদ মান্না, সদর উপজেলা আ’লীগ সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, পৌর আ’লীগ সভপতি ইসমাইল হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিনপ্রমুখ।
জেল হত্যা বাঙালি জাতির ইতিহাসে এটি একটি কলঙ্কিত অধ্যায়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতা বিরোধীরা নির্মমভাবে হত্যা করে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে। এরা দেশের সম্পদ ছিলেন। পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করেছেন। বক্তব্যে এসব কথা বলেন আ’লীগ নেতারা।