লক্ষ্মীপুর-১ আসনে নৌকার মাঝি ড. আনোয়ার হোসেন খান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে নৌকার মাঝি হলেন ড. আনোয়ার হোসেন খান।
রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় ৩০০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
লক্ষ্মীপুর-১ আসনে ড. আনোয়ার হোসেন খানের নাম ঘোষণার পরই এলাকায় নেতাকর্মী ও স্থানীয়রা আনন্দ-উল্লাস করেন।
স্থানীয়রা জানান, বর্তমান সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান দলীয় কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রেখেছেন। শেখ হাসিনার উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে কাজ করেছেন তিনি। বিগত নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করতে পেরেছেন। তাই এ আসনে আনোয়ার খানের বিকল্প নেই।