এলানের মান্নান ভূঁইয়ার জানাযা লক্ষ্মীপুরে বাদ মাগরিব

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ৩:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের প্রবীণ সাংবাদিক আবদুল মান্নান ভূঁইয়া মৃত্যু বরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)।


বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।


তিনি লক্ষ্মীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক এলান পত্রিকার সম্পাদক ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছিলেন। তার নামাজের জানাযা লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আজ (বৃহস্পতিবার) বাদ মাগরিব অনুষ্ঠিত হবে। সদর উপজেলার মুসলিমাবাদ গ্রামে আগামীকাল সকালে তার দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাপন হওয়ার কথা রয়েছে।


মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


আবদুল মান্নান ভূঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, দৈনিক লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদসহ সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন