হায়দরগঞ্জ মডেল কলেজে শিক্ষার্থীদের বিদায়
রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ঐতিহ্যবাহী হায়দরগঞ্জ মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল আলহাজ্ব হযরত মাওলানা সাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী।
বিশেষ অতিথি ছিলেন, হায়দরগঞ্জ তাহেরিয়া রচিমউদ্দিন ঈদগাহ ময়দানের খতিব হযরত মাওলানা সাইয়েদ মোঃ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবেরী আল-মাদানী, সমাজসেবক ও শিক্ষানুরাগী নাজির আহম্মদ মুন্সি, এনামুল হক সেলিম, মাওঃ আব্দুল আউয়াল ও মুরাদ হোসেন পাটওয়ারী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, সমাজবিজ্ঞানের প্রভাষক মোঃ জসিমউদ্দিন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, পরীক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে পরীক্ষার্থীদের কল্যাণ ও সাফল্য কামনা করে প্রধান অতিথি মুনাজাত পরিবেশন করেন। এদিকে একই সময়ে হায়দরগঞ্জ তাহেরিয়া আর.এম কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।