হাসপাতাল রোড স্পোর্টিং ক্লাব : সভাপতি সিফাত, সম্পাদক জিদান
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরে হাসপাতাল রোড স্পোর্টিং ক্লাবের ১২ সদস্য বিশিষ্ট টনতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ফারহান উদ্দিন সিফাতকে সভাপতি ও শাহবাজ মাহমুদ চৌধুরী জিদানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
রোববার (১৩ অক্টোবর) নতুন কমিটির সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে শনিবার (১২ অক্টোবর) এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যরা হলেন সহসভাপতি রাফিউল ইসলাম রিভেন, ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত, হাসিবুর রহমান দিগন্ত, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসিব গাজী, সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম হাসান, প্রচার সম্পাদক রিয়াদ পাটোয়ারী, দপ্তর সম্পাদক রিফাত হোসেন চৌধুরী ও ক্রীড়া সম্পাদক ইশান সাহা পাপন।
ক্লাবের সাধারণ সম্পাদক শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ্য ও স্বাভাবিক জীবন যাপনে খেলাধুলার বিকল্প নেই। এ ক্লাবের মাধ্যমে অত্র এলাকার তরুণ সমাজ ক্রীড়া জগতে বিচরণ করবে। যে দায়িত্ব আমরা পেয়েছি, তা যথাসাধ্যভাবে পালন করা হবে।