সৌদি আরবে রোজা শুরু শনিবার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২২ ১১:৪৭ অপরাহ্ণ

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার কথা জানিয়েছে। এ হিসেবে সেখানে ২ এপ্রিল, শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

আমিরাতে শুক্রবার মাগরিবের নামাজের পর চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে শনিবার রমজান শুরু হওয়ার কথা জানানো হয়।

এদিকে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার রমজান মাস শুরু হবে।

সৌদি রাজকীয় কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শনিবার, ২ এপ্রিল হবে রমজানের প্রথম দিন। সৌদি কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা ব্যক্তিদের সাক্ষ্য নেয়। সাক্ষ্যগুলো খতিয়ে দেখার পরে সরকার নিশ্চিত করেছে যে চাঁদ দেখা গেছে।

সূত্র : খালিজ টাইমস ও সৌদি গেজেট

মতামতের জন্য সম্পাদক দায়ী নন