সবুজ বাংলাদেশ’র ফেনী জেলায় কমিটি গঠন
মোহনানিউজ ডেস্ক: সবুজ বাংলাদেশের ফেনী জেলায় কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে কেন্দ্রীয় কমিটির সভাপতি ( ভারপ্রাপ্ত ) মো: শাহিন আলম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুর স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেয়া হয়।
১৫ সদস্যর এ কমিটিতে সভাপতি আকবর হোছাইন (রূপক) সহ-সভাপতি পারভেজ সাঈদ, সাধারণ সম্পাদক ফয়েজুল কবির (মিশু) যুগ্ন-সাধারন সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন (সোহাগ), সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম,অর্থ সম্পাদক আবু তৈয়ব ফয়সাল, যোগাযোগ ও প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন, পরিবেশ সম্পাদক আব্দুল হালিম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শামীমা আক্তার রীমা, কৃষি বিষয়ক সম্পাদক সায়েম আহম্মদ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেজাউল করিম রাজু,আইন সম্পাদক তারেক হোসেন , দপ্তর সম্পাদক মেজবাহ্ উদ্দিন অনিক, অনুষ্ঠান ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন,যুব ও ক্রীড়া সম্পাদক আল ফজলে রাব্বি।