সবুজ বাংলাদেশ‘র কুইজ প্রতিযোগীতা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০১৭ ৫:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক. মোহনানিউজ : মহান বিজয় দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগীতার আয়োজন করেছে সবুজ বাংলাদেশ। নোয়াখালী শাখার উদ্যোগে শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এ আয়োজন করা হয়। এতে প্রায় ১শ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

এটিআই মুখপাত্র মোঃ ফরহাদ হোসেনের  সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোঃ নুরুল হক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষক মোঃ নূরে আলম সিদ্দীকি, গোলাম সরোয়ার তুষার, উধ্বতন প্রশিক্ষক শেফামনি , উপ-সকারী প্রশিক্ষক মোঃ সেলিম উদ্দিন , সবুজ বাংলাদেশ এর কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক ইসলামইল হোসেন বাবু। আরো উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ এর কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহীন আলম, কেন্দ্রীয় অর্থ সম্পাদক সৈকত হোসেন, নোয়াখালী শাখার সভাপতি মোঃ রিয়াদ উদ্দীন রকি,  কৃষি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ আহাদ। কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন সাহাদাত হোসেন ৭ম পর্ব, দ্বিতিয় স্থান অধিকার করেন, হৃদয় চন্দ শীল ৭ম পর্ব, তৃতীয় স্থান মোঃ হারুন। এসময় শান্তনা মোঃ নুরুন্নবী, সাব্বির আহম্মদ, মেহেদী হাসানকে শান্তনা পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের সাথে সকল বিজয়ীদের সনদ প্রদান করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন