সবার সম্মিলিত প্রচেষ্টায় এ করোনাকালও একদিন শেষ হবে: আইজিপি
মোহনানিউজ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দীর্ঘতম রজনী শেষে একসময় ভোরের আলো আসে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ করোনাকালও একদিন শেষ হবে।
ঈদ শুভেচ্ছায় বেনজীর আহমেদ বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। করোনা ভাইরাস সংক্রমণের এ দুর্যোগপূর্ণ সময়ে আমরা এক ভিন্ন পরিস্থিতিতে এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি। করোনা মোকাবিলায় আপনারা সবাই সচেতন থাকবেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন।
তিনি বলেন, দীর্ঘতম রজনী শেষে একসময় ভোরের আলো আসে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ করোনাকালও একদিন শেষ হবে। আমরা ফিরে যাবো স্বাভাবিক জীবনে। সেদিনের জন্য তোলা থাক এবারের ঈদ। ঈদের আনন্দ যেটুকু সম্ভব এবার ঘরে বসেই উপভোগ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা।