সবগুলো সঙ্কট মোকাবেলা করার ঘোষণা নয়ন এমপির

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২১ ১২:১৭ পূর্বাহ্ণ

আমার নির্বাচনী এলাকা অনেক পিছিয়ে। সব জায়গায়ই সংকট। নির্বাচনে জয়লাভের পর থেকে যেখানেই গেছি সেখানেই সংকট। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছি সেখানেও নানান সংকট। আমি ঘুম গেলেও শুনি নাই।

মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নে করোনাভাইরাস বিস্তার রোধে বিধি নিষেধ আরোপের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।

 

তিনি আরো বলেন, টুমচর ইউনিয়নের অধিকাংশ রাস্তাই খারাফ। আমার নির্বাচনী এলাকার এ ইউনিয়নগুলো দীর্ঘদিন উন্নয়ন কাজ থেকে বঞ্চিত ছিলো। আমি আস্তে আস্তে সবগুলো সংকট মোকাবেলা করবো। এজন্য সবার সহযোগিতা লাগবে।

 

টুমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিন এর সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম, ভাইস চেয়ারম্যান এড. রহমত উল্লাহ বিপ্লব, সাবেক ছাত্রনেতা সৈয়দ নুরুল আজিম বাবর, মাহবুব ইমতিয়াজ, মোফাচ্ছেল হোসেন চুন্নু প্রমুখ।
প্রসংঙ্গত: প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসেবে ঐ ইউনিয়নের ৫’শ জনের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন