সকলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় ইসলামী আন্দোলন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি: ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন অবঃ মুহাঃ ইব্রাহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ মহিউদ্দিনের সঞ্চালনায় লক্ষ্মীপুর ওয়েলকাম পার্টি সেন্টারে তৃনমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওঃ গাজী আতাউর রহমান বলেন, গত নির্বাচনগুলোতে দেশের মানুষ নিজের মত প্রকাশের স্বাধীনতা পায় নাই, স্বৈরশাসক তারা নিজেদেরকে বারবার ক্ষমতায় রাখার জন্য মানুষের অধিকার হরন করেছে, তাদের বিদায়ের মধ্য দিয়ে মানুষ তার নিজের ভোট নিজেই দিতে পারবে বলে আশা প্রকাশ করেন।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ খলিলুর রহমান বলেন শিক্ষা সিলেবাস প্রনয়নে নতুন করে কোন হুতুম পেঁচাকে সামনে আসতে দেওয়া হবে না, বিগত সরকার শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দিয়েছে, ইসলামী ভাবধারার সিলেবাসকে তুলে দিয়েছে।

 

এমতাবস্থায় শিক্ষা সিলেবাস কমিটির মধ্যে ইসলামিষ্ট শিক্ষাবিদকে অন্তর্ভুক্ত করার আহবান জানান।

 

সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মাওঃ দেলাওয়ার হোসাইন, এসিস্ট্যান্ট সেক্রেটারি হাঃ লোকমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ ইমরান হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি ডাঃ নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মাওঃ মোখলেসুর রহমান, ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি রেদোয়ান হোসাইন প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন