শ্রমিকলীগ নেতা মামুনকে পাশে পেয়ে খুশি সংবাদপত্র বিক্রেতারা
নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের এই দুর্দিনে লক্ষ্মীপুরে সংবাপত্র বিক্রেতাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শ্রমিকলীগ। এই সংকট মুহুর্তে জেলা শ্রমিকলীগের আহবায়ক মামুনুর রশিদ মামুনকে পাশে পেয়ে খুশি হয়েছে তারা।
রবিবার (১০ মে) বিকেলে শহরের চকবাজার এলাকায় সংবাদপত্র বিক্রেতাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংবাদপত্র বিক্রেতা আরিফ হোসেন বলেন, গত দুইমাস পত্রিকা আসছে না। পত্রিকা বিক্রি করতে না পারলে, আমাদের খাবারও জোটে না। খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে। এই দুর্দিনে সহযোগিতা করায় শ্রমিকলীগ নেতাকে ধন্যবাদ জানান তিনি।
এ ব্যাপারে শ্রমীকলীগ নেতা মামুনুর রশিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় শ্রমিকলীগের নির্দেশে আমরা অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে দলীয় নেতাকর্মী, সাংষ্কৃতিক কর্মী ও সংবাদপত্র বিক্রেতাদের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা আমাদের এই সহায়তা পাবে।