শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪
নাটকপ্রেমীদের কাছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে উন্মাদনার শেষ নেই। খুব অল্প সময়ের মধ্যে তুমুল দর্শকপ্রিয়তা পাওয়া এই নাটকের বিভিন্ন চরিত্র বিশেষ করে নতুন প্রজন্মের মন কেড়ে নিয়েছে। এরই মধ্যে এ নাটকের তিনটি সিজন শেষ হয়েছে। এখন চলছে সিজন-৪। জানা গেছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এর মধ্যদিয়ে শেষ হচ্ছে।
নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ আগামী ২৪ ডিসেম্বর ১১৭ পর্বের মাধ্যমে শেষ হবে।