শুভ জন্মদিন এডভোকেট মান্না
নিজস্ব প্রতিবেদক : শুভ জন্মদিন, রাসেল মাহমুদ মান্না। আজ মঙ্গলবার ৭ নভেম্বর তাঁর ৪৪ তম জন্মদিন। ঐতিহ্যবাহী রেহান উদ্দিন ভূঁইয়া পরিবারের সন্তান মান্না লক্ষ্মীপুর জেলা দায়রা ও জজ আদালতের আইনজীবি এবং জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
তিনি পেশা ও রাজনীতিতে স্বল্প সময়ের মধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন। তরুণ এ নেতার জন্মদিনে রাজনৈতিক, জনপ্রতিনিধি, আইনজীবিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক প্রতিনিধি শুভেচ্ছা জানিয়েছেন।
এডভোকেট মান্নার জন্মদিনের লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া তার ফেসবুক ওয়ালে একটি শুভেচ্ছা স্ট্যাটাস দেন। সেখানে কমেন্টে কালের কন্ঠ ও চ্যানেল নাইনের লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েস লিখেন- ‘আরো সাফল্যময় হোক আপনার কর্মজীবন। আনন্দে ভরপুর হোক অনাগত দিনগুলো। বেঁচে থাকুন বহুযুগ। শুভ জন্মদিন…’