লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
লক্ষ্মীপুরে পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২১ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ নভেম্বর) বিকালে বিদ্যালয় হলরুমে এ আয়োজন করা হয়।
বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আবদুল গফুরের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. মুরাদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক আবুল খায়ের, মো. বেলায়েত হোসেন, পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হোসেন, লিটন চন্দ্র মজুমদারসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তরা বলেন, সকল পরীক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। এই বিদায় তোমাদের জন্য বিদায় নয়, শিক্ষা জীবনে আরো এক ধাপ এগিয়ে চলা।
পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন অতিথিরা