লালমনিরহাট-২: ‘উন্নয়ন করেছি বলে মানুষ আমাকে ভোট দিবে’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০১৮ ২:৩৬ অপরাহ্ণ

লালমনিরহাট -২ (আদিতমারী- কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত ও মহাজোট প্রার্থী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ আদিতমারী-কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ডে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন।

 

ভোটারদের কাছে গিয়ে চাইছেন নৌকা মার্কায় ভোট। করছেন একের পর এক পথসভা ও গণসংযোগ। বিলি করছেন সরকারের উন্নয়ন সম্বলিত প্রচারপত্র। উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করছেন নুরুজ্জামান আহমেদ।

 

গত ৫ বছরে তিনি এ আসনের ব্যাপক উন্নয়ন করায় উন্নয়নমূলক কাজই তার ভোটব্যাংক বলে মনে করছেন সাধারন ভোটাররা। এ আসনে জাতীয় পার্টিরও নেতাকর্মীরা সমর্থন দিয়ে কাজ করছেন। তারা একযোগে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তারা দলছুট ঐক্যফ্রন্ট নেতা সদ্য জাপা থেকে বিএনপিতে যোগদানকৃত প্রার্থী রোকন উদ্দিন বাবুলকে বয়কট করেছেন।

 

পথসভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দেশকে যেভাবে এগিয়ে নিয়েছে, অতীতে কোনো সরকারই এমন উন্নয়ন করতে পারেনি।এ আসনে উন্নয়ন হয়েছে বলে মানুষ আমাকে ভোট দিবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ৫ বছরে এ আসনটিতে যে উন্নয়ন হয়েছে গত ৩৫ বছরেও তা সম্ভব হয়নি। এসময় তিনি গত ৩৫ বছরের প্রয়াত এমপির কথা স্মরণ করে ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের উপর বিচারের ভার ছেড়ে দিলাম। যদি আমি এমপি থাকাকালীন এলাকার কোন উন্নয়ন হয়ে থাকে,তাহলে আমিই আপনাদের ভোটের অধিকার হিসেবে দাবিদার। ভবিষ্যতে অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ করেন তিনি।

 

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন,আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলি।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী থাকাকালীন আদিতমারী ফায়ার সার্ভিস স্টেশন,স্বর্ণামতি সেতু,মহিপুর কাকিনা দ্বিতীয় শেখ হাসিনা সেতু,আদিতমারী সরকারী ডিগ্রী কলেজ,আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ জাতীয়করণ,কালীগঞ্জ টেক্সটাইল ইন্সিটিটিউটসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আদিতমারি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাপ্টিবাড়ী ইউপি চেয়ারম্যান রফিকুল আলম বলেন,একের এক এক উন্নয়ন হয়েছে এ আসনটিতে। এলাকার উন্নয়নই একাদশ সংসদ নির্বাচনে সাধারন ভোটাররা নৌকা মার্কার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তিনি আশাবাদী।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন