লক্ষ্মীপুর-৩ আসনে সাংবাদিকদের সাথে ট্রাক প্রতীক প্রার্থীর মতবিনিময়

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী (ট্রাক প্রতীক) অধ্যক্ষ এম এ সাত্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। বৃহস্পতিবার রাতে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী (ট্রাক প্রতীক) অধ্যক্ষ এম এ সাত্তার ।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন পাটোয়ারী ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন।

উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে, জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে পারলে সদর-৩ আসনের অবহেলিত জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে কাজ করবেন ও চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়নসহ নানান প্রতিশ্রুতি দেন তিনি।
নির্বাচনী পরিবেশ কেমন, নির্বাচনী প্রচারনায় কোন বাঁধার সম্মুখীন হচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নৌকার প্রার্থী বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন, অপপ্রচারে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে বলেন, পিছিয়ে পড়া এ জনপদের উন্নয়নে ট্রাক প্রতীকে ভোট চান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুর নুর, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন দিপু, দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য অহিদ মিয়া, সাংবাদিক ইব্রাহিম খলিল মঞ্জু, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, দৈনিক সংবাদ সারাবেলা জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান মনজু, দৈনিক বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ, সাংবাদিক হাসান, সাংবাদিক তানভীর আহাম্মেদ রিমন ও দৈনিক শেয়ারবিজ জেলা প্রতিনিধি ও লক্ষ্মীপুর২৪ সহ-সম্পাদক জুনায়েদ আহম্মেদ ও সাংবাদিক মহি উদ্দিন লিটন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন