লক্ষ্মীপুর-৩ আসনে নৌকার মনোনয়ন পেলেন শাহজাহান কামাল
মোহনানিউজ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন একেএম শাহজাহান কামাল।তিনি এ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। রোববার দুুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।
এদিন সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।