লক্ষ্মীপুর-৩ আসনে আ.লীগ সভাপতি পিংকুর মনোনয়ন দাখিল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০১৮ ৮:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র দাখিল করেছেন গোলাম ফারুক পিংকু। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেল বিকেল ৫ টার দিকে লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পালের কাছে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানাসহ দলীয় নেতাকর্মীরা।
এরআগে রোববার (২৫ নভেম্ব) দলীয় সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়ন চিঠিতে লক্ষ্মীপুর-৩ আসনে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এবং জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুকের নাম উল্লেখ করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন