লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সাধারন সভা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০১৯ ৩:২৮ অপরাহ্ণ

সংবাদদাতা: স্বেচ্ছাসেবী সংগঠন লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের ১৪তম বার্ষিক সাধারন সভা ও নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে লক্ষ্মীপুর রোজ গার্ডেন চাইনিজ এ অনুষ্ঠান হয়।


পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা প্রফেসর জেডএম ফারুকী।


প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর মোহাম্মদ শাহজাহান, প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন, এডভোকেট মোঃ হাফিজুর রহমান, এডভোকেট এম এন জামান।


বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.সালাহ উদ্দিন শরীফ, নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শাহাদাত হোসেন, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন, পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম উদ্দিন নিজামী, সাধারন সম্পাদক এডভোকেট রুহুল আমিন কিরণ প্রমুখ।


এছাড়াও উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সমাজ সেবা সম্পাদক একেএম নুরুল আলম, তথ্য ও গবেষনা সম্পাদক গোলাম মোস্তফা, ধর্ম বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন হাওলাদার সহ কার্যনির্বাহ কমিটি ও সদস্যবৃন্দ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫জন শিক্ষার্থীকে শিক্ষা অনুদান প্রদান করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন