লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাজান আলীর বিদায় সংবর্ধণা দেয়া হয়েছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সম্মেলন কক্ষে এ সংবর্ধণা হয়।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা মোস্তফা, ভাইস চেয়ারম্যান হাফিজ উল্লাহ, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটোয়ারী, সাইফুল হাসান রনি,তাফাজ্জল হোসেন টিটু,ওমর হোসাইন ভুলুসহ প্রমূখ।

মোহাম্মদ শাহজাহান আলী পদোন্নতি হয়ে কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এরআগে তিনি লক্ষ্মীপুর জেলায় প্রশাসনের সহকারী কমিশনার হিসেবে প্রথম চাকুরিতে যোগদান করেন, নোয়াখালী সুবর্ণচর উপজেলায় সহকারী কমিশনার ভূমি ও কক্সবাজার জেলার রামু উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনাম ও দক্ষতা সহিত অর্পিত দায়িত্ব পালন শেষে পদোন্নতি হয়ে কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন