লক্ষ্মীপুর সদরে ৫৭৩ পরিবার পেল সরকারি ঘর

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০১৮ ৩:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫৭৩ গৃহহীন পরিবারকে নতুন ঘর করে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘যার জমি আছে ঘর নাই’ প্রকল্প-২ এর আওতায় এসব ঘর করা হয়। গুনগতমান দেখার জন্য শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহজাহান আলী পরিদর্শন করেন।

 

এসময় তিনি উপজেলার চর রুহিতা ইউনিয়নের বেশ কয়েকটি বাড়িতে এসব ঘর দেখতে যান। গৃহহীনরাই সঠিকভাবে সরকার দেয়া ঘর পেয়েছেন বলেন জানান তিনি।

উপস্থিত ছিলেন, চর রুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারী ও ইউপি সদস্যসহ স্থানীয়রা।

 

 

ইউনিয়নের কাজিম উদ্দিন সর্দার বাড়ির হালিমা বেগম জানান, আমার ঘরটি ভাঙা ছিল। বৃষ্টি এলে ঘরে পানি পড়ত। এখন সরকার নতুন ঘর নির্মাণ করে দিয়েছে। ভিটেও পাকা। এতে আমার কোন টাকা লাগেনি। এখন আমি ভালোভাবে থাকতে পারছি।

জানতে চাইলে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহজাহান আলী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘যার জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর সদরে ৫শ ৭৩ গৃহহীন পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। আমি প্রথম থেকেই সরোজমিনে পরিদর্শন করেছি। ঘরগুলো মানসম্মতভাবে স্বচ্ছতার সাথে গৃহহীনরা পেয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন