লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির সভাপতি নির্বাচিত হলেন ভুলু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২২ ১১:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রাক্তন ছাত্র নজরুল ইসলাম ভুলু। রবিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

ভুলু বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি। তিনি জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক।

শিক্ষাবোর্ডের চিঠিতে উল্লেখ করা হয়, পৌর শহীদ স্মৃতির প্রধান শিক্ষকের আবেদনের পেক্ষিতে আগামী দুই বছরের জন্য তাকে সভাপতি নির্বাচিত করেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০০৯এর ৯ ধারা অনুসারে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে পদাধিকার বলে ফখরুল ইসলাম ভূইয়াকে প্রতিষ্ঠাতা সদস্য, পৌরসভার মেয়রকে দাতা সদস্য ও মাহবুব আলমসহ ১২ জন বিশিষ্ট কমিটি দেয়া হয়। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব মনোনীত করা হয়।

নজরুল ইসলাম ভুলু বলেন, প্রাক্তণ ছাত্র হিসেবে প্রতিষ্ঠানটি নিয়ে সবসময় গর্ব করি। সবসময় বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করার জন্য চেষ্টা করেছি। এখন বিদ্যালয়ের পরিচালনা কমিটির দায়িত্ব পেয়েছি। আরও বেশি কাজ করে বিদ্যালয়ের সুনাম রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন