লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কাছে আশা’র খাদ্যসামগ্রী হস্তান্তর

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ মে, ২০২০ ২:০৫ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা :সারাদেশের মতো লক্ষ্মীপুরেও এনজিও আশা’র পক্ষ থেকে ১ হাজার ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হবে। মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের কাছে ৫০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়। আশা’র সিনিয়র জেলা কর্মকর্তা মো. শাহজাহান ভূঁইয়া প্রশাসনের কাছে খাদ্যসামগ্রীগুলো হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মুর্শিদ আলম ও শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনসহ সংস্থার ত্রাণ কমিটির সদস্যরা।

সূত্র জানায়, করোনায় খাদ্য সংকট নিরসনে এনজিও সংস্থা আশা’র পক্ষ থেকে লক্ষ্মীপুরে ১ হাজার ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটির মাধ্যমে খাদ্যসামগ্রীর প্যাকেটগুলো জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে। এজন্য জেলা প্রশাসককে ৫০০ ও প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ২০০ প্যাকেট করে খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়। প্রত্যেকটি প্যাকেটে চাল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি, আলু, ১ লিটার ও ১ কেজি লবণ রয়েছে।

এ ব্যাপারে আশা’র লক্ষ্মীপুর জেলা শাখার কর্মকর্তা মো. শাহজাহান ভূঁইয়া, সংস্থার পক্ষ থেকে জেলাব্যাপী অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণের জন্য খাদ্যসামগ্রীগুলো প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন