লক্ষ্মীপুরে সমবায় দিবসে আলোচনা সভা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২১ ১:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে দিবসটি উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম উদ্ভোধন করেন সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, জেলা সমবায় কর্মকর্তা মো. সালমান ইকবাল, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন ও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসেন।

বক্তরা বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের প্রত্যেকটি গ্রামে সমবায় সমিতি গড়ে তুলবেন। এর মাধ্যমেই তিনি গ্রামীণ সুপ্ত প্রতিভা তুলে আনতে চেয়েছিলেন। দরিদ্র মানুষের অবস্থার উন্নয়নের পাশাপাশি নিজেদের উন্নয়ন করে সমবায় সমিতি। এর জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন।

জানা গেছে, লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় ১ হাজার ৯৮২টি সমবায় সমিতি রয়েছে। এর অধীনে ৯০ হাজার ৯০৫ জন সদস্য রয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন