লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য এহতেশাম হায়দার বাপ্পী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২০ ৩:৫১ অপরাহ্ণ

লক্ষ্মীপুর সদর (মডেল) থানার কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পীকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত করে পুলিশ-বাহিনীর পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

 

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরী এন্ড টাউন হল মিলনায়তনে কমিউনিটি পুলিশিং-ডে ২০২০ ইং অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল কবির উপস্থিত সকলের সামনে সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পীর হাতে সম্মাননা স্বারক তুলে দেন।

আয়োজিত কমিউনিটি লুপিশিং-ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পৌরসভার ময়ের আবু তাহের,জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু,লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুল করিম,পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান, জেলা পুলিশিং কমিটির সভাপতি সৈয়দ জিয়াউল হুদা আফলু, ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ প্রমুখ।

 

বক্তরা বলেন, সামাজিক সকল অপশক্তির বিরুদ্ধে পুলিশ-বাহিনীর পাশা-পাশি সাহসী ভূমিকা রেখে কাজ করে যাচ্ছেন কমিউনিটি পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা। বক্তরা আরো বলেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজ থেকে সকল অবিচার দূর হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন